Skip to main content

Ridge Bangla

“ছবি এক ঘণ্টাও চলে না, তবুও নিজেকে ভাবে সুপারস্টার”: শাকিব খানকে উদ্দেশ্যে করে ওমর সানীর ক্ষোভ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী এবার প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন ঢালিউডের বর্তমান সময়ের শীর্ষ তারকা শাকিব খানকে নিয়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওমর সানী সরাসরি প্রশ্ন তোলেন, “ছবি এক ঘণ্টাও চলে না, অথচ নিজেকে ভাবে সুপারস্টার!”

তিনি বলেন, “তারা অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেদের শিল্পী বলে দাবি করে। অথচ ছবি এক ঘণ্টাও টিকে না হলে সেটা নিয়ে তো ভাবা উচিত। সুপারস্টার হতে হলে দর্শকপ্রিয়তা থাকতে হয়, সম্মান থাকতে হয়, গ্রহণযোগ্যতা থাকতে হয়।”

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, “শাকিব খান তো সুপারস্টার হিসেবে পরিচিত, তার ছবি তো ভালো চলে!” এর জবাবে ওমর সানী বলেন, “তার ছবি ‘অন্তরাত্মা’ তো মুক্তির একদিন পরই হল থেকে নামিয়ে দেওয়া হয়! এটাকে কীভাবে সুপারস্টার বলা যায়?”

তিনি আরও বলেন, “শাকিবের নিজেরই ভাবা উচিত এই ধরনের ছবি কেন সে করে? ‘তুফান’, ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’ সবই তার সন্তান। এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, তার ঘরে সন্তান হয়, তাহলে কি সৎ বাবা হয়ে যাবে? না তো! তাহলে চলচ্চিত্রের সন্তানদের প্রতিও তোমার সমান দায়িত্ব থাকা উচিত।”

‘বরবাদ’ হিট করলেও ‘অন্তরাত্মা’র ব্যর্থতা নিয়ে তিনি বলেন, “এটা শাকিবের জন্যই শুধু নয়, ইন্ডাস্ট্রির জন্যও খারাপ। এই ব্যর্থতায় একজন প্রযোজক হারিয়ে গেছেন। যারা সিনেমায় বিনিয়োগ করেন, তাদের হতাশ করাটা ঠিক না।”

This post was viewed: 70

আরো পড়ুন