Ridge Bangla

ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পদ্মার উজানে ভারতের নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘কারবালা’ তৈরি করেছে। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ বহু ক্ষতির মুখে পড়েছে, তবে সরকার তা আদায়ে তৎপর রয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকের এই দিনে ৯০ বছর বয়সে ফারাক্কা লংমার্চ করেছিলেন মাওলানা ভাসানী। ভারত আবারও চুক্তি করতে যাচ্ছে আমাদের সঙ্গে। তবে চুক্তির আগে যদি বাংলাদেশ যথাযথভাবে পানি না পায়, তাহলে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় যাব।”

তিনি আরও বলেন, “ফারাক্কা চুক্তির ধারাগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ চেষ্টা করবে। এই বাঁধের কারণে প্রায় ছয় কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেকে। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী—সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানিও শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। আমরা এর বিচার চাই, সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। সেই চাপ থাকবেই এবং সেভাবেই চুক্তি নবায়ন করব।”

This post was viewed: 43

আরো পড়ুন