Skip to main content

Ridge Bangla

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০২৫ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনার্স বা স্নাতক ডিগ্রিধারী যেকোনো শিক্ষার্থী, যারা নির্ধারিত যোগ্যতা পূরণ করেন, আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

  • রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি;

  • যেকোনো বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি;

  • সনাতন পদ্ধতিতে সব পরীক্ষায় মোট পয়েন্ট কমপক্ষে ৫ বা গ্রেডিং পদ্ধতিতে কমপক্ষে ৬ থাকতে হবে।

ভর্তি সংক্রান্ত তথ্য

  • আবেদনের শেষ সময়: ৬ জুন ২০২৫

  • ভর্তি পরীক্ষা: ৪ জুলাই ২০২৫

  • আবেদন ফি: ৫০০ টাকা

  • আবেদন প্রক্রিয়া: political@ru.ac.bd ঠিকানায় ইমেইল করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তবে আবেদন জমা দিতে হবে সরাসরি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

কোর্স ব্যয় ও মেয়াদ

  • ১ বছর মেয়াদি (২ সেমিস্টার): ৬০,০০০ টাকা (যাদের অনার্স ডিগ্রি রয়েছে)।

  • ২ বছর মেয়াদি (৪ সেমিস্টার): ১,০০,০০০ টাকা (যাদের ৩ বছর মেয়াদি ডিগ্রি রয়েছে)।

ক্লাসের সময়সূচি ও ভাষা

  • ক্লাস ও পরীক্ষা শুধুমাত্র শুক্রবার অনুষ্ঠিত হয়।

  • পাঠদানের মাধ্যম: বাংলা বা ইংরেজি।

ভর্তি পরীক্ষার প্যাটার্ন

  • লিখিত পরীক্ষা: ৫০ নম্বরের দুটি বড় প্রশ্ন, যা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে হবে।

This post was viewed: 101

আরো পড়ুন