Skip to main content

Ridge Bangla

রুক্ষ চুলের যত্নে কার্যকরী কিছু উপায়

গ্রীষ্মকালের অতিরিক্ত গরম, সূর্যের তাপ ও ধুলাবালির কারণে চুল সহজেই রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। তবে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক যত্নের মাধ্যমে রুক্ষ চুলকে সুস্থ ও মসৃণ রাখা সম্ভব। নিচে এমন কিছু কার্যকর পদ্ধতি তুলে ধরা হলো:

চুল পরিষ্কার রাখতে হবে
গরমে মাথায় ঘাম ও ধুলো জমে সহজেই চুল ময়লাযুক্ত হয়। সপ্তাহে ২–৩ বার সালফেট ও প্যারাবেনমুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার রাখা জরুরি। অতিরিক্ত শ্যাম্পু করলে চুল আরও রুক্ষ হয়ে যেতে পারে, তাই মাত্রা বজায় রাখা উচিত।

কন্ডিশনার ব্যবহারে সতর্কতা
শ্যাম্পুর পরে ভালো মানের কন্ডিশনার ব্যবহারে চুল কোমল ও ঝরঝরে থাকে। কন্ডিশনার চুলের আগা থেকে মাঝামাঝি পর্যন্ত লাগাতে হবে, স্ক্যাল্পে নয়।

ভালো তেলের ব্যবহার
নারকেল তেল, অলিভ অয়েল, বাদাম তেল বা আমন্ড অয়েল গরম করে সপ্তাহে ১–২ বার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১–২ ঘণ্টা রেখে হালকা গরম পানিতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের আর্দ্রতা বজায় রাখে।

ছাতা ব্যবহার জরুরি
সরাসরি রোদ চুলের ক্ষতি করে। বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন। UV সুরক্ষা দিতে পারে এমন হেয়ার সিরাম ব্যবহার করাও উপকারী।

হেয়ার মাস্ক ব্যবহার করা
দুই টেবিল চামচ দই, এক চামচ মধু ও এক চামচ নারকেল তেল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল নরম ও উজ্জ্বল করে তোলে।

হেয়ার ড্রায়ার যন্ত্র ব্যবহারে সতর্কতা
হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার কমাতে হবে। প্রয়োজনে হিট প্রটেকশন সিরাম ব্যবহার করুন এবং চুল প্রাকৃতিকভাবে শুকাতে দিন।

পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাদ্য গ্রহণ
প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন এবং প্রোটিন, আয়রন, ভিটামিন A, C, E ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, বাদাম, ফল ও সবজি নিয়মিত গ্রহণ করুন।

This post was viewed: 60

আরো পড়ুন