Skip to main content

Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম থাকছে শেখ মুজিব, বাদ পড়ছে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম থেকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ শব্দ দুটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট হল প্রশাসন। যদিও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলটির নাম ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ করার প্রস্তাবও উঠেছিল, তা গৃহীত হয়নি।

হল প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, নাম পরিবর্তনের প্রস্তাবনা অনুযায়ী হলের নতুন নাম হবে ‘শেখ মুজিবুর রহমান হল’।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি ইতোমধ্যে এজেন্ডাভুক্ত করা হয়েছে। তবে সর্বশেষ ২৪ এপ্রিলের সভায় এটি নিয়ে কোনো আলোচনা হয়নি।

সিন্ডিকেটে উত্থাপনের জন্য এজেন্ডায় উল্লেখ রয়েছে: “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত হলের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণের বিষয়টি হল প্রাধ্যক্ষের পত্র অনুযায়ী বিবেচনা করা হবে।”

জানা যায়, ২২ জানুয়ারি ২০২৫ তারিখে হলের শিক্ষার্থীরা নাম পরিবর্তনের আবেদন করেন এবং আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকরাও তাদের প্রস্তাবে সমর্থন দেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাস-কে জানান, “নাম পরিবর্তনের বিষয়টি সর্বশেষ সিন্ডিকেট সভার এজেন্ডায় ছিল, তবে সম্ভবত সেটি আলোচনায় আসেনি। যেহেতু বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল, ভবিষ্যতের যেকোনো সভায় এটি আবার উত্থাপন করা যাবে।”

This post was viewed: 64

আরো পড়ুন