Skip to main content

Ridge Bangla

দুর্ঘটনায় ছাদ উড়ে গেল বাসের, চালালেন আরও ৬ কিলোমিটার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ছয় কিলোমিটার পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাটি ঘটে রাজধানী থেকে বরগুনার পাথরঘাটা অভিমুখে যাওয়া বাসটির ক্ষেত্রে। বাসটি চালাচ্ছিলেন শহীদুল ইসলাম নামের এক চালক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি ঘিরে প্রশ্ন উঠেছে—ছাদ উড়ে যাওয়ার পরও কেন চালক বাসটি এতদূর চালিয়ে নিয়ে গেলেন?

এ বিষয়ে মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক মো. জগলুল ফারুক জানান, “বাসটির চালকের ভাষ্যমতে, সংঘর্ষের সময় বাসের ব্রেক পাইপ ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যাত্রীদের রক্ষা করতে তিনি বাসটি ছয় কিলোমিটার দূরে নিয়ে যান।”

তবে এই ব্যাখ্যা ঘিরে সংশয় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসচালক বলেন, “যদি সত্যিই ব্রেক ফেল করত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতো। এখানে মূলত চালক ভয়ে ছিলেন, কারণ তখন বাসটির পেছনে সেনাবাহিনীর একটি গাড়ি ছিল এবং হাইওয়ে পুলিশও কাছাকাছি টহলে ছিল।”

বাসটি ছাদবিহীন অবস্থায় চলতে থাকলেও যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। তবে চালকের দায়িত্বহীনতা ও গতি নিয়ন্ত্রণ না রাখা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

This post was viewed: 52

আরো পড়ুন