Ridge Bangla

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় টাঙ্গাইলের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি টাঙ্গাইল জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমউদ্দিন। আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সদস্য অ্যাডভোকেট আল রুহী, মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের নেতা নুরুল ইসলাম, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব এবং হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন-কানুন উপেক্ষা করে ভারত বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর ওপর একতরফাভাবে বাঁধ নির্মাণ করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের পরিবেশ ও অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

তারা অবিলম্বে অবৈধ বাঁধগুলো অপসারণ এবং ফারাক্কা সমস্যার একটি স্থায়ী সমাধানের দাবি জানান।

This post was viewed: 45

আরো পড়ুন