Skip to main content

Ridge Bangla

এবার আলোচনায় দীপিকার ব্যাগ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কেবল অভিনয় নয়, স্টাইল ও ফ্যাশন সেন্সের মাধ্যমেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বলিউডে ‘কুইন অব বলিউড’ হিসেবে পরিচিত দীপিকা তার ফ্যাশন চয়নেও বারবার আলোচনায় আসেন। এবার এয়ারপোর্টে তার নতুন লুক এবং বিলাসবহুল ব্যাগ ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বলিউড তারকাদের এয়ারপোর্ট লুক ভক্তদের কাছে বরাবরই কৌতূহলের বিষয়। সম্প্রতি দীপিকাকে দেখা গেছে একটি ব্যাগ নিয়ে, যার মূল্য দিয়ে অনায়াসে ইউরোপে বিলাসবহুল সফর করা সম্ভব। জানা গেছে, দীপিকার ব্যবহৃত শ্যানেল লার্জ ডোভিল টোট ব্যাগের দাম প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

শ্যানেলের প্রতি দীপিকার বিশেষ দুর্বলতা রয়েছে। প্রায় প্রতিটি এয়ারপোর্ট লুকেই তার হাতে দেখা মেলে শ্যানেলের কোনো না কোনো ব্যাগের। এ ছাড়াও তার সংগ্রহে রয়েছে লুই ভিটন, ডিওর ও হারমিসের মতো বিশ্ববিখ্যাত বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ।

বর্তমানে দীপিকা লুই ভিটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত রয়েছেন। মাঝে মধ্যেই তাকে ডিওরের ব্যাগ হাতে দেখা যায়। তার ফ্যাশনপ্রেম ও ব্যক্তিগত স্টাইলই তাকে বলিউডের অন্যতম স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভক্তদের মতে, বলিউডের এয়ারপোর্ট লুকের অলিখিত প্রতিযোগিতায় দীপিকা বরাবরই অন্যদের ছাপিয়ে যান। অভিনয় থেকে শুরু করে ফ্যাশন—সবখানেই দীপিকা পাড়ুকোন তার শক্ত অবস্থান প্রমাণ করে চলেছেন।

This post was viewed: 61

আরো পড়ুন