Skip to main content

Ridge Bangla

এবার আমেরিকার শহরে মুক্তি পাচ্ছে নিশোর ‘দাগি’

আগামী ২৫ এপ্রিল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার ১৫টি শহরে। বায়োস্কোপ ফিল্মস-এর ব্যানারে এটি পরিবেশিত হচ্ছে, যা প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।

নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে দাগি সিনেমার জন্য সাতদিনব্যাপী ২১টি শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। একই দিনে মুক্তি পাবে নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটলান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলস ও ওকলাহোমা সিটিসহ আরও কয়েকটি শহরে।

২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যার মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগোসহ আরও কিছু শহর।

বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, “দাগি আমাদের ৪৯তম পরিবেশনা। এই সাড়ে ছয় বছরের পথচলায় দর্শকের ভালোবাসা ও সমর্থনের কারণেই আমরা এগিয়ে চলেছি। দাগি নিয়েও আমরা অত্যন্ত আশাবাদী। বাংলাদেশের দর্শকদের মত উত্তর আমেরিকার দর্শকদের কাছেও এটি ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।”

‘দাগি’ ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার সিডনিতে ১২ এপ্রিল মুক্তি পেয়েছে এবং প্রতিটি শো হাউসফুল যাচ্ছে বলে জানা গেছে।

পরিচালক শিহাব শাহীন বলেন, “দাগি সম্পূর্ণ বাংলাদেশের গল্প। দেশের বাইরেও শুটিংয়ের প্রস্তাব ছিল, কিন্তু আমি পুরো ছবিটি দেশের লোকেশনেই শুট করেছি। আমার বিশ্বাস, উত্তর আমেরিকার দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।”

সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিকা আমিন, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

This post was viewed: 54

আরো পড়ুন