Skip to main content

Ridge Bangla

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে আবারো শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো

ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যবসাভিত্তিক এই আন্তর্জাতিক ম্যাগাজিনটি জানায়, ৪০ বছর বয়সী রোনালদোর বাৎসরিক আয় বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ মিলিয়ন ডলারে, যা গত বছরের তুলনায় ১৫ মিলিয়ন ডলার বেশি।

এই আয় নিয়ে রোনালদো ফুটবলের বাইরেও সামগ্রিকভাবে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদে পরিণত হয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদারের, যিনি ২০১৫ সালে ৩০০ মিলিয়ন এবং ২০১৮ সালে ২৭৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন।

২০২২ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদোর আয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাঠের বাইরের ব্র্যান্ড চুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার ৯৩৯ মিলিয়ন অনুসারীর সুবাদে তিনি আয় করেছেন বিপুল পরিমাণ অর্থ।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এনবিএ তারকা স্টিফেন কারি, যার বাৎসরিক আয় ১৫৬ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি, যিনি ১৪৬ মিলিয়ন ডলার আয় করেছেন। যদিও তিনি সাম্প্রতিক এক ম্যাচে ওলেক্সান্ডার উসিকের কাছে পরাজিত হয়েছেন, তবুও নেটফ্লিক্স শো এবং মাল্টার পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্ব তাকে এই আয়ে পৌঁছে দিয়েছে।

রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এ বছর তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছেন।

This post was viewed: 78

আরো পড়ুন