Ridge Bangla

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

ভাষণে ড. ইউনূস বলেন, “ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এটি মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আত্মত্যাগের অনন্য প্রতীক। হযরত ইব্রাহীম (আ.) যখন প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হন, সেই ঘটনা আমাদের জীবনে ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষায় আলোকিত করে।”

তিনি আরও বলেন, “ঈদের এই দিনে আমরা কোরবানির পশুর মাংস আত্মীয়, প্রতিবেশী ও দরিদ্রদের সঙ্গে ভাগ করে দেই। এতে সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে পারলেই ঈদুল আজহার মূল বার্তা বাস্তবায়িত হবে।”

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, “এই ঈদ হোক সমাজ থেকে বৈষম্য দূর করার শপথের দিন। যদি আমরা ঈদের ত্যাগের মহত্ত্ব অন্তরে ধারণ করি, তাহলে নতুন বাংলাদেশ হয়ে উঠবে সাম্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক।”

সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে বাংলাদেশের শান্তি, উন্নয়ন ও জনগণের মঙ্গল কামনা করেন।

This post was viewed: 37

আরো পড়ুন