Skip to main content

Ridge Bangla

‘আলোকিত নারী সম্মাননা’ পেলেন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী পেলেন ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’। চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বিশেষ এই সম্মাননায় ভূষিত হলেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান বুবলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এই আয়োজন করেছে ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’।

সম্মাননা গ্রহণ করে বুবলী সামাজিক মাধ্যমে লেখেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা।’

অনুভূতি জানিয়ে বুবলী বলেন, “কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার। এটা আরও ভালো কাজের জন্য উৎসাহ দেয়। তবে সফল সব নারীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আলাদাভাবে সম্মাননা পাওয়া একটু বেশিই আনন্দ দেয়। একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের।”

তিনি আরও বলেন, “এই সম্মাননাটি জীবন্ত কিংবদন্তি দিলারা জামান ম্যামের হাত থেকে গ্রহণ করেছি—এটাও অনেক বড় প্রাপ্তি।”

এবার ঈদে মুক্তি পাওয়া বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’ প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম দিন থেকে ‘জংলি’ অনেক ভালোবাসা পাচ্ছে। পরিবারসহ সবাই দেখছেন। একজন শিল্পী হিসেবে এটি দারুণ অনুভূতি। আমার বিশ্বাস, এই ভালোলাগার রেশ বহুদিন থাকবে।”

This post was viewed: 54

আরো পড়ুন