Skip to main content

Ridge Bangla

প্রাণনাশের হুমকি দেওয়া হলো টাইগার শ্রফকে

বলিউড তারকাদের প্রতি প্রাণনাশের হুমকি যেন একের পর এক বাড়ছেই। সালমান খান ও জিশান বাবার পর এবার সেই তালিকায় যুক্ত হলো টাইগার শ্রফের নাম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাইগার শ্রফকে হত্যার পরিকল্পনার কথা জানায়। অভিযোগকারী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা পরিচয় দিয়ে দাবি করেন, প্রায় ২ লাখ টাকার অস্ত্র সংগ্রহ করে টার্গেট হিসেবে টাইগার শ্রফের নাম উল্লেখ করা হয়েছে।

মুম্বাই পুলিশ ঘটনার পরপরই টাইগার শ্রফের নিরাপত্তা জোরদার করে। তদন্তে উঠে আসে, ফোনটি পাঞ্জাব থেকে করা হয়েছিল এবং অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং (৩৫)।

তবে তদন্তের পর পুলিশের প্রাথমিক ধারণা, পুরো ঘটনাটি ছিল ভিত্তিহীন। মনীশ কুমার ভুয়ো দাবি করে বিভ্রান্তি ছড়ান বলে নিশ্চিত হওয়া গেছে।

মুম্বাই পুলিশ পরে পাঞ্জাব পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এ ঘটনায় বলিউড অঙ্গনে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

This post was viewed: 77

আরো পড়ুন