Skip to main content

Ridge Bangla

বাসা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে দয়াগঞ্জ এলাকার একটি বাড়ির নিচতলা থেকে হুমায়ুন কবির (৪৫) নামের ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখায় কর্মরত ছিলেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, প্রাথমিক তদন্তে হুমায়ুনের গলায় ফাঁস লাগানোর কালো দাগ দেখা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

This post was viewed: 44

আরো পড়ুন