Skip to main content

Ridge Bangla

মালয়েশিয়ার ওপেন সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের সামিউল ইসলাম রাফির স্বর্ণজয়

মালয়েশিয়ার ওপেন সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। আন্তর্জাতিক অঙ্গনে এটি তার প্রথম স্বর্ণপদক জয়। বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে থাকা সম্ভাবনাময় এই সাঁতারু ২৬.৬৮ সেকেন্ড টাইমিংয়ে প্রথম স্থান অধিকার করেন, যা তার আগের ২৭.১৭ সেকেন্ডের সেরা টাইমিংকে ছাড়িয়ে গেছে।

রাফি জানান, নিজের প্রিয় ইভেন্টে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জিতে তিনি ভীষণ আনন্দিত। ভবিষ্যতে তিনি টাইমিং ২৫ সেকেন্ডের ঘরে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছেন। ওপেন সাঁতার প্রতিযোগিতায় ফিলিপাইন, হংকংসহ বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে ৬২ জন অংশগ্রহণ করেন। রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন মালয়েশিয়ান ও সিঙ্গাপুরের সাঁতারুরা।

রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ফ্রিস্টাইল ইভেন্টেও অংশ নিয়েছিলেন, তবে পদক জিততে পারেননি। তিনি জানান, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে চতুর্থ স্থান অর্জন করেন এবং অন্যান্য ইভেন্টের ফাইনালে খেললেও শীর্ষ অবস্থানে থাকতে পারেননি।

আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাফি। তিনি জানান, এর মধ্যে নিজের টাইমিং আরও কমিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

This post was viewed: 74

আরো পড়ুন