Skip to main content

Ridge Bangla

প্রথমবারের মতো সাতক্ষীরা ও যশোরের আম রপ্তানি হচ্ছে চীনে

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু হয়েছে। প্রথম দফায় ১০ টন আম পাঠানো হচ্ছে, যা আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রমের সূচনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চীনে এর আগে কখনো বাংলাদেশি আম আমদানি হয়নি। কয়েক মাস ধরেই চীনের সঙ্গে বাণিজ্যিক বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। দেশটিতে আমের উচ্চ চাহিদা থাকায় রপ্তানির বিষয়টি সামনে আসে এবং এ নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ১০০ টন আম চীনে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। প্রথম চালানে সাতক্ষীরা ও যশোর অঞ্চলের নির্বাচিত আম পাঠানো হচ্ছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত অনুষ্ঠানে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

জানা গেছে, গত ২৮ এপ্রিল চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জে একটি আমের বাগান পরিদর্শন করেন। এরপরই রপ্তানির প্রস্তুতি দ্রুত গতিতে এগোয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, প্রথম চালানে আজ ঢাকা থেকে ১০ টন আম চীনের উদ্দেশে পাঠানো হচ্ছে। ধাপে ধাপে বাকি আমগুলোও রপ্তানি করা হবে।

This post was viewed: 62

আরো পড়ুন