Skip to main content

Ridge Bangla

চমক রেখে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে ঘিরে শনিবার (৭ জুন) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে রয়েছে কিছু চমক।

২০২৪ সালে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তকেই টেস্ট দলের নেতৃত্বে রাখা হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদে শান্তর ওপর আস্থা রাখতে চায় বোর্ড। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরে আসা এই ফাস্ট বোলারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রীলঙ্কা সফরের জন্য।

প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৭ জুন, গলে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোতে। এরপর ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৮ জুলাই। প্রথম দুটি ওয়ানডে হবে কলম্বোতে এবং শেষটি পাল্লেকেলেতে।

ঈদের ছুটি শেষে আগামী ৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। ওই দিনই প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে যোগ দেবেন। টাইগাররা ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে।

১০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ডাম্বুলা ও কলম্বোতে।

টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, ইবাদত হোসেন।

This post was viewed: 82

আরো পড়ুন