Skip to main content

Ridge Bangla

কুমিল্লায় অটোরিকশা চালক নিহত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় অতিরিক্ত মালবোঝাই ব্যাটারি চালিত একটি অটোরিকশা খাদে পড়ে মো. আল আমিন (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার রোমান মিয়ার ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনবোঝাই করে নোয়াপাড়া এলাকায় আসার পথে অটোরিকশাটি একটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক আল আমিন গাড়ির নিচে চাপা পড়েন।

স্থানীয়রা জানান, অতিরিক্ত মালামাল থাকার কারণে অটোরিকশাটি ভারসাম্য হারিয়ে ফেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করতে সময় লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরে নোয়াপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

This post was viewed: 47

আরো পড়ুন