Ridge Bangla

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়বঞ্চিত আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় থেকে বঞ্চিত হয়েছে আর্সেনাল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে মিকেল আর্তেতার শিষ্যদের। শক্তির বিচারে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হওয়ায় লিগ টেবিলে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে গতবারের রানার্সআপরা।

এই ড্রয়ের ফলে লিভারপুলের শিরোপা জয়ের সমীকরণ আরও সহজ হয়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে জয় না পেলেও ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে আর্নে স্লটের দলের। লিভারপুল ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, আর ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই কিভিওরের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৭তম মিনিটে ক্রিস্টালের হয়ে গোল করেন এজে। এরপর ৪২তম মিনিটে ট্রোসার্ড গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে দেন। তবে নির্ধারিত সময়ের সাত মিনিট আগে মাতেতার গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে।

This post was viewed: 46

আরো পড়ুন