আবহাওয়াজনিত কারণে আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনকে ‘রহস্যজনক’ ও ‘বাস্তবতা-বিচ্যুত’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (৭ জুন) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান প্রধান উপদেষ্টা সদিচ্ছা সম্পন্ন মানুষ হলেও তাঁর পাশে কেবল হাতে গোনা চার-পাঁচজন ছাড়া জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কেউ নেই। এ থেকেই বোঝা যায়, উপদেষ্টা পরিষদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব অনুপস্থিত।”
তিনি আরও বলেন, “জনগণ নির্বাচন চায় ডিসেম্বর নয়, সম্ভব হলে আগামী নভেম্বরেই। গত ১৭ বছরে ভোটাধিকার প্রয়োগের সঠিক সুযোগ ছিল না। তাই এখন দায়িত্বশীল উপদেষ্টা পরিষদের উচিত দ্রুত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নেওয়া।”
এ সময় ব্যারিস্টার খোকন আশাবাদ ব্যক্ত করেন, “যদি আন্তরিক সদিচ্ছা থাকে, তাহলে বর্তমান উপদেষ্টা সরকারই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হক কামাল, সাধারণ সম্পাদক কতুব উদ্দিন সানি, সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল বিএনপির সাবেক নেতা শাহজাহান রানা, দেওয়ান সামীম, আহসানুল হক মাসুদ, যুবদলের আব্দুল করিম ভূঁইয়া এবং স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম মুন্সি প্রমুখ।
এপ্রিলের জাতীয় নির্বাচন আয়োজন রহস্যজনক ও বাস্তবতা-বিচ্যুত: ব্যারিস্টার খোকন
বাংলাদেশ ডেস্ক

আরো পড়ুন
মতিঝিলের আইইডি উদ্ধারের ১ সপ্তাহ পরও অধরা জড়িতরা, তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার
সাশ্রয়ী ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনায় সরকারের অঙ্গীকার, কমিশন বাড়ানোর আশ্বাস
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
তরুণরা ঐক্যবদ্ধ হলে বড় পরিবর্তন সম্ভব, ‘তেলাপোকা’ মন্তব্যে সতর্কবার্তা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারতের সংসদীয় কমিটির সুপারিশ
কারাগারের চাপ কমাতে ইতালির নতুন আইন, প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি বাড়িতে থেকে ভোগ করবেন সাজা
যন্তর মন্তরের স্লোগান বিতর্কে সংযমের বার্তা, অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমার কথা বললেন মোদি
এম্বোলোর লাল কার্ড ছিল ভুল সিদ্ধান্ত, আনুষ্ঠানিকভাবে স্বীকার করল আইএফএবি
বিশ্বকাপে ফেরার মিশনে পুরোনো ভরসা, দ্বিতীয় দফায় ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি
দীর্ঘ অপেক্ষার অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ জিনেদিন জিদান
টানা ৫ উইকেট মেডেন ওভারে ইতিহাস, বিশ্বরেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস