Skip to main content

Ridge Bangla

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন এনামুল

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক হারের দিনেই চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে চারটি সেঞ্চুরি করা ব্যাটার এনামুল হক বিজয়। প্রায় ২ বছর ১০ মাস পর টেস্ট দলে ফিরলেন তিনি। তার পাশাপাশি দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার তানভির ইসলামও।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সিলেট টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার জাকির হাসান ও পেসার নাহিদ রানা। আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সিরিজ সমতায় ফেরার চ্যালেঞ্জ।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

This post was viewed: 56

আরো পড়ুন