Skip to main content

Ridge Bangla

অভিনয় ও নির্দেশনায় ব্যস্ত সময় পার করছেন আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত এখনো সমানতালে অভিনয় ও নির্দেশনায় ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি একের পর এক নাটক ও বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন, যা তার শিল্পীসত্তাকে এখনও জীবন্ত রাখছে।

সম্প্রতি বিটিভির জন্য ‘তিন পুরুষের গল্প’ নাটকে অভিনয় শেষ করে কক্সবাজারে হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘চলো হারিয়ে যাই’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘সম্পত্তি সমর্পণ’ নাটকে অভিনয় ও নির্দেশনা দেন নিজেই।

চট্টগ্রামে গিয়ে নিজের লেখা নাটক ‘রঞ্জিত গোধূলী’-তে অভিনয় করেন, যা নির্মিত হয়েছে চট্টগ্রাম বিটিভির জন্য। ঢাকায় ফিরে আখতার ফেরদৌস রানার পরিচালনায় ‘পাতক’ নাটকে কাজ শেষ করেন। পাশাপাশি, ভিকি জাহেদের পরিচালনায় ‘সিন্দুক’ নাটকের শুটিংও শেষ করেন।

আজ থেকে শুরু হচ্ছে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ‘লেখক’ নাটকের শুটিং, যার নাট্যরূপ ও পরিচালনায় আছেন তিনি নিজেই। এই কাজ শেষেই তিনটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে একটি ব্যাটারির বিজ্ঞাপন ও একটি মেডিকেয়ারের বিজ্ঞাপন।

এই বয়সেও আবুল হায়াতের কাজে মনোনিবেশ, সময়নিষ্ঠা ও ভালোবাসা শিল্প অঙ্গনের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

This post was viewed: 70

আরো পড়ুন