Skip to main content

Ridge Bangla

মায়ের থেকেও ঐশ্বরিয়াকে বেশি ভয় পান অভিষেক!

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে আলোচনা যেন থামছেই না। কখনো বিচ্ছেদ গুঞ্জন, আবার কখনো আন্তর্জাতিক আসরে ঐশ্বরিয়ার উপস্থিতি—সবকিছুতেই তারা থাকেন সংবাদের শিরোনামে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর একটি পুরনো ক্লিপ। সেই পর্বে অতিথি ছিলেন অভিষেক বচ্চন ও তার বোন শ্বেতা বচ্চন। অনুষ্ঠানের র‍্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর অভিষেককে প্রশ্ন করেন—“স্ত্রীকে বেশি ভয় পাও, না মাকে?” জবাবে অভিষেক বলেন, “মাকেই বেশি ভয় পাই।” কিন্তু পাশেই বসে থাকা শ্বেতা সঙ্গে সঙ্গেই বলে ওঠেন—“স্ত্রী!”

শ্বেতার এই মন্তব্যে অপ্রস্তুত হয়ে যান অভিষেক। তবে হাসিমুখেই জবাব দেন, “এটা আমার র‍্যাপিড ফায়ার, চুপ করো!” এই মজার মুহূর্তটি নতুন করে ভাইরাল হয়েছে এবং নেটদুনিয়ায় তৈরি করেছে হাসির ঝড়।

অন্যদিকে, সদ্যসমাপ্ত কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার লুকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার সিঁথিতে সিঁদুর দেখে অনেকেই বলছেন—বিচ্ছেদ গুঞ্জন থাকলেও দাম্পত্য সম্পর্ক এখনো অটুট। ঐশ্বরিয়ার এই উপস্থিতিকে অনেকে দেখছেন গুঞ্জনের জবাব হিসেবেও।

This post was viewed: 58

আরো পড়ুন