Skip to main content

Ridge Bangla

অভিষেক-ঐশ্বরিয়া মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন

তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে গত দেড় বছর ধরে নানা গুঞ্জন চললেও, সম্প্রতি ১৮ তম বিবাহবার্ষিকীতে স্বামী ও কন্যাকে নিয়ে ছবি শেয়ার করে ঐশ্বরিয়া সকল জল্পনায় ইতি টানেন।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই বলিউড জুটি। তাঁদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম ২০১১ সালে। মেয়ের জন্মের পর থেকেই অভিনয় থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, মন দেন পারিবারিক জীবন এবং কন্যাসন্তানের প্রতি।

সম্প্রতি জানা গেছে, আরাধ্যর জন্য দুবাইয়ে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন অভিষেক-ঐশ্বরিয়া। যদিও বাড়িটি তারা মূলত ২০১৫ সালেই কিনেছিলেন, তবে এখন সেটি তাঁদের মেয়ে আরাধ্যর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আরও গুরুত্ব পাচ্ছে।

দুবাইয়ের জুমেইরা গলফ এস্টেটে অবস্থিত এই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা- বিশাল বাগান, ঝর্ণা, ব্যক্তিগত গলফ কোর্স, সুইমিং পুল, উন্নত প্রযুক্তির রান্নাঘর এবং হোম থিয়েটার।

এক ঘনিষ্ঠ সূত্র জানায়, বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। একই এলাকায় বাস করেন বলিউড তারকা শাহরুখ খান, শিল্পা শেঠি এবং অনন্ত অম্বানীর মতো প্রভাবশালী ব্যক্তিত্বেরাও।

সম্পত্তির দিক থেকেও বেশ এগিয়ে আছেন ঐশ্বরিয়া। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি টাকা, যেখানে অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২৮০ কোটি টাকা। শুধু দুবাই নয়, এই দম্পতির মুম্বাইয়েও রয়েছে একাধিক সম্পত্তি।

This post was viewed: 76

আরো পড়ুন