Ridge Bangla

জামালপুরে ময়লার স্তূপে মিলল মাথার খুলি ও কঙ্কাল

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ময়লার স্তুপ থেকে মানুষের মাথার খুলি ও কয়েকটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সকালে দেওয়ানগঞ্জ বাজার এলাকার একটি ময়লার স্তূপে ফেলে রাখা একটি কালো রঙের ব্যাগ থেকে এসব খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকার ময়লার স্তূপের পাশে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ব্যাগটি খুলে সেখানে ৫টি মানুষের মাথার খুলি ও বেশ কিছু কঙ্কাল উদ্ধার করে। ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম ঘটে।

ওসি নাজমুল হাসান বলেন, “ব্যাগটি থেকে ৫টি মাথার খুলি ও মানুষের কঙ্কাল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কঙ্কাল চোর চক্র এগুলো চুরি করে নিয়ে যাওয়ার পথে ফেলেছে।”

তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 42

আরো পড়ুন