Skip to main content

Ridge Bangla

প্রধান উপদেষ্টা ড. ইউনূস থাইল্যান্ড সফরে যাচ্ছেন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস থাইল্যান্ড সফরে যাচ্ছেন

বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা বিমসটেক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড সফরে যাচ্ছেন।

এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর।

২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ৩ এপ্রিল প্রধান উপদেষ্টা থাইল্যান্ড পৌঁছাবেন এবং ৪ এপ্রিল তিনি মূল অধিবেশনে অংশ নেবেন। ইতোমধ্যেই সফরের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

This post was viewed: 73

আরো পড়ুন