Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূল ক্যাম্পাসে অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

চার বছর মেয়াদি স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। তবে ভর্তির জন্য শিক্ষার্থীদের একটি ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ২৬ জুন বিকেল ৪টা থেকে ৩১ জুলাই রাত ১২টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন।

প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেমেন্ট গেটওয়ে অথবা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইনে থেকে সংগ্রহ করতে হবে ৬ আগস্টের মধ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনাবাসিক হওয়ায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকবে না। ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম চালু ছিল না। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স—এই চারটি বিষয়ে সম্মান কোর্স চালু করা হয়।

This post was viewed: 134

আরো পড়ুন