Skip to main content

Ridge Bangla

‘নিশো ক্ষমা চাইলেই থাকতে পারবেন ‘তাণ্ডব’-এ’

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’। সিনেমাটির টিজার ও টাইটেল গান প্রকাশের পরই দর্শকমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্যামিও চরিত্রে অভিনেতা আফরান নিশোর অংশগ্রহণ।

পরিচালক রায়হান রাফী ইতিমধ্যে নিশোকে নিয়ে সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন করেছেন বলে জানা গেছে। তবে এই অংশগ্রহণ নিয়ে শাকিব খানের অনুগত ভক্তরা, বিশেষ করে ‘শাকিবিয়ান’রা, প্রতিবাদ জানাতে শুরু করেছেন। তাদের অভিযোগ, আফরান নিশো পূর্বে শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অনেকেই দাবি করছেন, এমন একজন অভিনেতাকে প্রিয় তারকার ছবিতে দেখতে চান না তারা।

কিছু ভক্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি দিয়েছেন—নিশো থাকলে তারা ‘তাণ্ডব’ বয়কট করবেন। অনেকে আবার ধারণা করছেন, এটি শাকিব খানের মেগাস্টার ইমেজকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই করা হয়েছে। তাদের মতে, শাকিব খান একাই ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে সক্ষম, তার জন্য নিশোর মতো কাউকে পাশে দরকার নেই। বরং নিশোর উপস্থিতি সফলতার কৃতিত্বকে বিভক্ত করে ফেলতে পারে।

তবে শর্তসাপেক্ষে আপোষের ইঙ্গিতও দিয়েছেন কিছু ভক্ত। তারা জানিয়েছেন, আফরান নিশো যদি প্রকাশ্যে শাকিব খানের প্রতি করা মন্তব্যের জন্য ক্ষমা চান, তবে তাকে মেনে নেওয়া যেতে পারে।

এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফীর একটি ফোনালাপ সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, “শাকিব না চাইলে নিশোকে রাখব না, আমি এতটাই বোকা নই।”

This post was viewed: 76

আরো পড়ুন