Skip to main content

Ridge Bangla

ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন বুবলী, প্রকৃতির কাছেই থাকতে চান

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয়। কাজের ব্যস্ততার মাঝে নিজেকে সময় দেওয়া, প্রিয় খাবারের আয়োজন ও নানা মুহূর্ত উদযাপন করতে ভালোবাসেন তিনি।

সম্প্রতি ফেসবুকে কিছু ছবি পোস্ট করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বুবলী। সাদা-লাল স্কার্ট পরে সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা ছবির ক্যাপশনে তিনি লেখেন, “প্রকৃতি একটু বেশিই সুন্দর। তাই ভবিষ্যতে প্রকৃতির খুব কাছেই থাকতে চাই।”

এই ভালোবাসা থেকেই ভবিষ্যতে নিজেকে পুরোপুরি কৃষিকাজে সম্পৃক্ত করতে চান বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, “ফুল, ফল, শাক-সবজি চাষ করবো, হাঁস-মুরগি, গরু-ছাগল পালবো।”

শুধু ব্যক্তিজীবনের পরিকল্পনাই নয়, পেশাগত দিকেও নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর ব্যানারে আসন্ন কোরবানি ঈদেই নতুন কিছু কাজ আসবে বলে জানান তিনি।

বুবলী বলেন, “আমি সিনেমার মানুষ, তাই চাই আমার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নির্মাণ করতে। আশা করছি, আগামী বছর থেকেই তা সম্ভব হবে।”

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় সক্রিয় হয়ে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন বুবলী। পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থেকে শান্তিপূর্ণ জীবন গড়ার স্বপ্নও দেখছেন এই ঢালিউড তারকা।

This post was viewed: 68

আরো পড়ুন