Skip to main content

Ridge Bangla

রাজধানীতে কষ্টিপাথরের ৩ মূর্তি ও মদসহ গ্রেপ্তার ৪

রাজধানীর বেইলি রোডের ‘বেইলি হাইটস’ ভবনের একটি ফ্ল্যাট থেকে তিনটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শনিবার বিকেলে অভিযান চালিয়ে মোহাম্মদ জাকির হোসেন, আহমদ মোস্তফা, আনারুল হক ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং আনুমানিক ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করা হয়।

রাতেই ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব-১০ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান চক্রটির অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মূর্তি ও মদ সংগ্রহ করে পাচারের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গঠন করে।

উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে রয়েছে—একটি বিষ্ণুমূর্তি (ওজন ৮৮.৯৫০ কেজি, উচ্চতা ৪২.৫ ইঞ্চি), একটি ছোট মূর্তি (ওজন ১৯.৬৫০ কেজি, উচ্চতা ২৬.৫ ইঞ্চি) এবং একটি গরুর মূর্তি (ওজন ৯২.৬৯০ কেজি)।

কামরুজ্জামান বলেন, এসব মূর্তি শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয়, বরং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তিনি মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের আহ্বান জানান।

This post was viewed: 68

আরো পড়ুন