Skip to main content

Ridge Bangla

দেবকে নিয়ে স্মৃতিচারণ কোয়েল মল্লিকের

টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘মন মানে না’, ‘পাগলু’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দারুণভাবে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সোনার কেল্লায় যকের ধন সিনেমার প্রচারণায় গিয়ে এক সাক্ষাৎকারে পুরোনো দিনের স্মৃতি তুলে ধরেন কোয়েল মল্লিক। তিনি বলেন, “‘মন মানে না’ সিনেমার শুটিংয়ের সময়গুলো এখনো মনে পড়ে। আমরা খুব কষ্ট করতাম, বিশেষ করে ঠান্ডায়।” তিনি স্মিত হেসে যোগ করেন, “সুইজারল্যান্ডে শিফনের শাড়ি পরে গান গাওয়া আর রাজস্থানে সোয়েটার পরা—দুই অভিজ্ঞতাই একেবারে বিপরীত। তখন শট কাট হলেই আমি কম্বলের নিচে লুকিয়ে পড়তাম!”

কোয়েল আরও বলেন, “দেব জিন্সের নিচে তিনটা প্যান্ট পরে ঠান্ডায় কাঁপত, আর আমি স্কার্ট পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতাম। এটাই ছিল আমাদের বাস্তব!” স্মৃতিময় সেই দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি বলেন, “১০ বছর আগের শুটিংয়ের অভিজ্ঞতা এখনো একদম তাজা মনে হয়। ক্যামেরার পেছনের কষ্ট আর পর্দার হাসিমুখ—এটাই আমাদের কাজের সৌন্দর্য।”

অফস্ক্রিনেও দেব ও কোয়েলের বন্ধুত্ব বরাবরই দৃঢ়। বিভিন্ন অনুষ্ঠানে তাদের আন্তরিক সম্পর্কের ছাপ দেখা যায়, যেমন সরস্বতী পূজার মিলনমেলায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে অনেকবার।

This post was viewed: 51

আরো পড়ুন