Skip to main content

Ridge Bangla

ঈশ্বরদী ইপিজেডে খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) খাবার খাওয়ার পর পাঁচটি প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকরা রেনেসাঁ, অ্যাবা, নাকানোসহ কয়েকটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সরবরাহকৃত দুপুরের খাবার খাওয়ার পর থেকেই অনেকের মাঝে ধীরে ধীরে ডায়রিয়া, বমি ও পেটব্যথার উপসর্গ দেখা দেয়। শুক্রবার (৩০ মে) দুপুর পর্যন্ত প্রায় শতাধিক শ্রমিক ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নারী ও পুরুষ ওয়ার্ডে অন্তত ৩০ জন ভর্তি রয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জহুরুল ইসলাম জানান, তার স্ত্রী ইপিজেড থেকে বাসায় ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন। স্টিল হেয়ার কোম্পানির শ্রমিক রাবেয়া খাতুন অভিযোগ করেন, পানিতে দুর্গন্ধ ছিল এবং সেটিই সম্ভবত অসুস্থতার কারণ।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান, খাদ্যে ব্যাকটেরিয়া থাকায় এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শুরুতে ইপিজেড কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত না থাকলেও, বেপজা কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জানিয়ে ব্যবস্থা নিতে বলেছে।

This post was viewed: 57

আরো পড়ুন