Skip to main content

Ridge Bangla

দক্ষিণী সিনেমায় হৃতিক রোশনের অভিষেক, চুক্তিবদ্ধ হলেন হোম্বলে ফিল্মসের নতুন প্রজেক্টে

বলিউড তারকা হৃতিক রোশন এবার দক্ষিণী সিনেমার দুনিয়ায় যাত্রা শুরু করতে যাচ্ছেন। বুধবার হোম্বলে ফিল্মস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্য নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি জানায়, “হৃতিক, যাকে সবাই ‘গ্রিক গড’ নামে চেনে, তিনি হোম্বলে ফিল্মসের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এই সহযোগিতার মাধ্যমে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।”

হোম্বলে ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেন, “আমরা সবসময় এমন গল্প বলার চেষ্টা করি, যা অনুপ্রাণিত করে। হৃতিকের সঙ্গে আমাদের এই নতুন যাত্রা সেই উদ্দেশ্যে বড় পদক্ষেপ।”

এই ঘোষণার পর থেকেই বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই ধারণা করছেন, ‘কেজিএফ: চ্যাপ্টার থ্রি’-তে যশের সঙ্গে পর্দা ভাগ করবেন হৃতিক। আবার কেউ বলছেন, তিনি ‘সালার’-এর নতুন কিস্তিতে থাকছেন।

উল্লেখ্য, হোম্বলে ফিল্মস এর আগেও ‘কেজিএফ’, ‘সালার’ ও ‘কান্তারা’র মতো ব্লকবাস্টার সিনেমা প্রযোজনা করেছে। অন্যদিকে, হৃতিক রোশনকে আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘ওয়ার ২’ সিনেমায় দেখা যাবে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর।

This post was viewed: 56

আরো পড়ুন