Skip to main content

Ridge Bangla

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা ইমরান হাশমি, শুটিং স্থগিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তেলুগু সিনেমা ‘ওজি’-এর শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর, গা ও শরীর ব্যথার উপসর্গ দেখা দিলে তাকে অবিলম্বে বিশ্রামে পাঠানো হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয় বলে নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া

অসুস্থতার পর চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “ইমরানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে চিকিৎসক সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে শুটিংয়ে ফিরতে নিষেধ করেছেন।”

উল্লেখ্য, ‘ওজি’ সিনেমাটি ইমরান হাশমির প্রথম তেলুগু ছবি, যেখানে তিনি অভিনয় করছেন তেলুগু সুপারস্টার পবন কল্যাণ-এর সঙ্গে সমান্তরাল চরিত্রে। ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং শুটিং এখন শেষপর্যায়ে রয়েছে।

ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার সহশিল্পীরা ও ভক্তরা। সুস্থ হয়ে উঠলেই তিনি আবার শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছে প্রযোজনা ইউনিট।

This post was viewed: 66

আরো পড়ুন