Skip to main content

Ridge Bangla

হঠাৎ ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক হঠাৎ করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচনের একটি বড় প্রকল্প ‘সরকারি দক্ষতা দপ্তর’ (DOGE)-এর নেতৃত্ব দিচ্ছিলেন।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মাস্ক লেখেন, “বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হয়েছে। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই অপচয় রোধে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য।”

জানুয়ারিতে DOGE-এর নেতৃত্ব গ্রহণ করেন মাস্ক। প্রকল্পটির লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় এক ট্রিলিয়ন মার্কিন ডলার কমানো। এক্স পোস্টে মাস্ক আরও বলেন, “আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি কার্যকর প্রতিষ্ঠান হয়ে উঠবে।”

তবে মাস্কের এই আকস্মিক সরে দাঁড়ানোর পেছনে কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। কিছু সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের নীতিগত কিছু বিষয়ে মতবিরোধ থেকেই মাস্কের এই সিদ্ধান্ত এসেছে। সম্প্রতি জনকল্যাণমূলক সংস্কার সংক্রান্ত একটি বিলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলেও মাস্ক তা প্রকাশ্যেই সমালোচনা করেন। এর জের ধরেই ট্রাম্প বিলটি পুনর্বিবেচনার ঘোষণা দেন।

এই মতানৈক্যের জেরেই মাস্ক প্রশাসন ছাড়লেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে ইলন মাস্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

This post was viewed: 61

আরো পড়ুন