Skip to main content

Ridge Bangla

দেনমোহর ও ভরণপোষণ চেয়ে হিরো আলমের বিরুদ্ধে রিয়ামণির মামলা

স্বামী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণ দাবি করে মামলা করেছেন তার স্ত্রী রিয়ামণি। সোমবার (২৭ মে) বগুড়ার পারিবারিক আদালতে ১২ লাখ টাকা দাবিতে এই মামলা দায়ের করা হয়।

রিয়ামণি বলেন, “হিরো আলম মিডিয়ায় বলে বেড়াচ্ছেন, আমাকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু আমি এখনো কোনো ডিভোর্স পেপার হাতে পাইনি। আমি আইনগতভাবে এখনও তার স্ত্রী। সে আমার কোনো খোঁজখবর নেয় না। তাই আমি আদালতের শরনাপন্ন হয়েছি।”

এর আগে গত ১৭ এপ্রিল হিরো আলম নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্ত্রী রিয়ামণির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি জানান, “আমার বাবা মৃত্যুশয্যায় ছিলেন, এক মাস হাসপাতালে ছিলেন। রিয়ামণি একদিনও দেখতে আসেনি। এমনকি মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি। আমি এমন স্ত্রী চাই না।” একই দিন ঢাকায় ফিরে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দেন তিনি।

হিরো আলম ও রিয়ামণির দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। এবার এই বিষয়টি সরাসরি আদালতে গড়িয়েছে। পারিবারিক আদালত মামলা গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

This post was viewed: 35

আরো পড়ুন