Skip to main content

Ridge Bangla

সালমানকে ‘খারাপ অভিনেতা’ বলেছিলেন কারিনা

বলিউডে সুপারস্টার সালমান খানের সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যর্থতা নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই সামনে এল অভিনেত্রী কারিনা কাপুর খানের এক পুরনো বিস্ফোরক মন্তব্য। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, “সালমান একজন অত্যন্ত খারাপ অভিনেতা। আমি ওকে একেবারেই পছন্দ করি না।” তিনি আরও বলেন, সালমান সবকিছু “অতিরঞ্জিত করে” অভিনয়ে।

কারিনার এই মন্তব্য এক সময় বলিউডে হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে, শাহরুখ খান ও আমির খান সম্পর্কে তার উল্টো সুর আরও বেশি নজর কাড়ে। তিনি বলেন, “আমি শাহরুখকে প্রচণ্ড ভালোবাসি। আমি আজীবন শাহরুখ আর অমিতাভ বচ্চনের ভক্ত।”
আমির খান প্রসঙ্গে কারিনা বলেন, “‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে আমির অসাধারণ ছিলেন। তবে সব খানদের মধ্যে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন শাহরুখ খানকেই।

তবে বাস্তবতায় দেখা যায়, সালমানের অভিনয়ে সমালোচনা করলেও পর্দায় তার বিপরীতে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন কারিনা।

  • বডিগার্ড

  • কিউঁ কি

  • ম্যায় অউর মিসেস খান্না

এই ছবিগুলোতে সালমান-কারিনা জুটিকে দর্শক বেশ পছন্দই করেছেন। এতে বোঝা যায়, বলিউডে ব্যক্তি মত ও সম্পর্ক অনেক সময় পেশাদারিত্বের সঙ্গে মিশে যায়, যা পর্দার বাইরেও প্রভাব ফেলে।

This post was viewed: 74

আরো পড়ুন