Skip to main content

Ridge Bangla

সালমান খানের বাসায় ফের অনুপ্রবেশের চেষ্টা

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফের অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এবার সরাসরি তার ফ্ল্যাটের দরজায় গিয়ে কড়া নাড়েন এক নারী, যাকে পরে আটক করেছে বান্দ্রা থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে। আটক নারী ঈশা ছাবড়া (৩৬), একজন পেশাদার মডেল এবং মুম্বাইয়ের খার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশা নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে লিফট ব্যবহার করে সরাসরি সালমান খানের ফ্ল্যাটের দরজায় পৌঁছে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ছয় মাস আগে একটি পার্টিতে সালমান খানের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং তখন সালমান তাকে ভবিষ্যতে দেখা করতে বলেছিলেন। তার আরও দাবি, তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং সালমানই তাকে ডাকেন।

তবে সালমান খানের পরিবারের পক্ষ থেকে ঈশার এসব দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে আদৌ তাদের মধ্যে কোনো পূর্বপরিচয় ছিল কি না।

এর মাত্র দুই দিন আগেই, ২০ মে সন্ধ্যায় ছত্তিশগড় থেকে আসা জিতেন্দ্র কুমার সিং (২৬) নামের এক ব্যক্তি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন। তিনি একটি গাড়ির পেছনে লুকিয়ে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। তার দাবি ছিল, তিনি সালমান খানের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

উল্লেখিত উভয় ঘটনার বিষয়ে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

This post was viewed: 51

আরো পড়ুন