Skip to main content

Ridge Bangla

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। রোববার (২৫ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) প্রদেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে পিডিএমএ জানায়, সংশ্লিষ্ট সব বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সক্রিয় রাখা হয়েছে প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও জেলা পর্যায়ের জরুরি অপারেশন ইউনিট।

ঝড় ও বজ্রপাতের সময় বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকতে নাগরিকদের সতর্ক করা হয়েছে। অনেক পুরোনো ও কাঁচা ঘরবাড়ি ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপদ আশ্রয়ের অভাবকেও মৃত্যুর একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাঞ্জাব প্রশাসন জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পিডিএমএ সতর্ক করে বলেছে, আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে, ফলে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

This post was viewed: 61

আরো পড়ুন