Skip to main content

Ridge Bangla

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুল দেবের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার গভীর রাতে দিল্লিতে তাঁর মৃত্যু হয়। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ ছিলেন তিনি।

পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্রেও কাজ করেছেন মুকুল। ‘সন অফ সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’ সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনে ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মুকুল। এমনকি বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।

This post was viewed: 64

আরো পড়ুন