Skip to main content

Ridge Bangla

ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্সে গতি, ২৪ দিনে এসেছে ২২৪ কোটি ডলার

বাংলাদেশ রেমিট্যান্স

ঈদুল আজহা সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২২৪ কোটি ৬০ লাখ ডলার, যা টাকায় প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের রোববার (২৫ মে) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ১৬ লাখ এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়,

  • ১৮–২৪ মে পর্যন্ত এসেছে ৬৩ কোটি ৫৯ লাখ ডলার

  • ১১–১৭ মে পর্যন্ত এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার

  • ৪–১০ মে পর্যন্ত এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ডলার

  • মাসের প্রথম তিন দিনে এসেছে ৮ কোটি ৭৫ লাখ ডলার

প্রসঙ্গত, গত মার্চে দেশে রেকর্ড ৩২৮ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এপ্রিলেও এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

This post was viewed: 50

আরো পড়ুন