Ridge Bangla

ভালোবাসার নতুন গল্পে তটিনী ও জোভান

রোমান্টিক ধারার নাটকে অভিনয়ের জন্য দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এবার তিনি অভিনয় করেছেন নতুন প্রেমের গল্পভিত্তিক নাটক ‘প্রিয় প্রিয়সিনী’-তে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। তটিনীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

সম্প্রতি নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

তটিনী-জোভান জুটি এর আগে ‘রেশমী চুড়ি’, ‘বলতে চাই’, ‘সুহাসিনী’, ‘রঙ রাধিয়া’, ‘একটাই তুমি’, ‘মন পিঞ্জিরা’, ‘ভালোবাসার প্রথম কদম ফুল’, ‘সর্বস্ব বাজি’, ‘সুঁই’, ‘ভবঘুরে ভালোবাসা’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘বিয়ের গণ্ডগোল’, ‘হঠাৎ ভালোবাসা’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন।

নতুন নাটক নিয়ে নির্মাতা মাহমুদ মাহিন বলেন, “দর্শকের আগ্রহ ও ভালোলাগা মাথায় রেখেই এই নাটকের গল্প সাজানো হয়েছে। জোভান-তটিনী জুটিকে আবারও এক নতুন ভালোবাসার গল্পে উপস্থাপন করতে চেয়েছি।”

তটিনী বলেন, “এই নাটকে কাজ করার কারণ একটাই—ভিন্নধর্মী প্রেমের গল্প। দর্শকের অনুভব যেন স্পর্শ করে, এমন কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি।” তিনি আশা প্রকাশ করেন, ‘প্রিয় প্রিয়সিনী’ নাটকটি দর্শকমনে বিশেষ জায়গা করে নেবে।

This post was viewed: 68

আরো পড়ুন