Skip to main content

Ridge Bangla

পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির মামলা

বলিউড তারকা অক্ষয় কুমার জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছেন। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরুর পর হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এই মামলা দায়ের করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, পরেশ রাওয়ালকে অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন এবং প্রযোজকের আর্থিক ক্ষতি ঘটিয়েছেন।

চলতি বছরের এপ্রিল মাসে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার শুটিং শুরু হয়। সেই সময় পরেশ রাওয়াল নিজেই তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছিলেন যে তিনি সিনেমাটিতে কাজ করছেন। এমনকি একটি টিজারও শুট করেছিলেন তিনি।

তবে সম্প্রতি তিনি জানান, তিনি আর সিনেমাটিতে থাকছেন না। যদিও সিনেমা ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি, কেবল ভক্তদের জানিয়ে দেন যে তিনি এতে অংশ নিচ্ছেন না।

এই খবর ‘হেরা ফেরি’ সিরিজের অগণিত ভক্তের জন্য হতাশাজনক। অনেকেই পরেশ রাওয়ালের আচরণকে নেতিবাচকভাবে গ্রহণ করেছেন।

This post was viewed: 44

আরো পড়ুন