Skip to main content

Ridge Bangla

ধর্ষণ মামলায় নোবেল কারাগারে

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে ডেমরা থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা (মামলা নম্বর ৩২) দায়ের করেছেন।

জানা গেছে, ভুক্তভোগী ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

This post was viewed: 51

আরো পড়ুন