Ridge Bangla

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এর সাক্ষাৎ

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

বৈঠকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও রাশিয়া থেকে গম আমদানি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা জানান, বর্তমানে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের গম ও সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। দেশে গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, যার মধ্যে মাত্র ১০ লাখ টন দেশে উৎপাদিত হয় এবং বাকি ৬০ লাখ টন আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, যা অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও সহযোগিতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করছে। এসব খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দুই দেশকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।

This post was viewed: 39

আরো পড়ুন