Skip to main content

Ridge Bangla

দক্ষিণ এশিয়ার বিপক্ষে ইমার্জিং দলের নেতৃত্বে দিপু

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন দুটি চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের ইমার্জিং দল ঘোষণা করেছে। জাতীয় দলের টেস্ট ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু এই দলে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন।

এই দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান ক্রিকেটার। দিপুই একমাত্র খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য দিপু জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্টে ১৯০ রান এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে ২৬ রান করেছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতাই তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পথ তৈরি করেছে।

প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফিজুর রহমান চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রাজশাহীতে অনুষ্ঠিত তিন ম্যাচেই ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়েছে স্বাগতিক দল। একটি ম্যাচে আকবর আলীর দল হাড্ডাহাড্ডি লড়াই করেও হার মানে।

বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড:
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান।

This post was viewed: 58

আরো পড়ুন