Skip to main content

Ridge Bangla

এভারেস্ট জয় করে এলাকাবাসী ও মাকে গর্বিত করলেন শাকিল

পায়ে হেঁটে কক্সবাজারের ইনানী সৈকত থেকে যাত্রা শুরু করে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। তার এই দুর্দান্ত অর্জনে গর্বে ও আবেগে ভেসেছেন মা শিরিনা বেগম ও এলাকার মানুষ।

গাজীপুরের কালিয়াকৈরের বাগচালা গ্রামের সন্তান শাকিল ২০১৯ সালে বাবার মৃত্যুতে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। কঠিন বাস্তবতার মাঝেও তিনি হার মানেননি। মায়ের উৎসাহে এগিয়ে গেছেন সামনে।

২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ইনানী সমুদ্রসৈকত থেকে শুরু হয় শাকিলের ‘সি টু সামিট’ যাত্রা। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা হয়ে প্রায় ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছান পঞ্চগড়, তারপর ২৯ এপ্রিল পৌঁছান এভারেস্ট বেসক্যাম্পে। সেখান থেকে শুরু হয় তার চূড়ার পথে অভিযান। অবশেষে ১৯ মে দুপুরে এভারেস্ট জয়ের খবর ছড়িয়ে পড়লে তার গ্রামে শুরু হয় উৎসবের আমেজ।

শাকিলের ভাই সাকিব বলেন, “ভাইয়ের এই অর্জনে আমরা গর্বিত, এখন শুধু তার নিরাপদ ফেরার অপেক্ষা।”
স্থানীয় ব্যবসায়ী আতিক হোসেন বলেন, “শাকিল প্রমাণ করেছে—চেষ্টা করলে অসম্ভব কিছুই নেই।”

শাকিলের মা শিরিনা বেগম আবেগজড়িত কণ্ঠে বলেন, “বাবার মৃত্যুর পর অনেক কষ্ট করেছি, কিন্তু ছেলেকে কখনও বাধা দিইনি। আজ আমি খুব খুশি।”

This post was viewed: 55

আরো পড়ুন