Ridge Bangla

‘পরিণীতা’ দিয়ে টিভি পর্দায় ঈশানী, রোমান্টিক দৃশ্যে জমে উঠেছে খুনসুটি

মডেলিং এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর এবার অভিনয় জগতে পা রাখলেন ওপার বাংলার নতুন মুখ ঈশানী চ্যাটার্জি। তার অভিনয় যাত্রা শুরু হয়েছে টেলিভিশন ধারাবাহিক ‘পরিণীতা’ দিয়ে, যেখানে তিনি ‘পারুল’ চরিত্রে অভিনয় করছেন।

পারুল একটি ছোট শহরের সরল-সোজা কলেজছাত্রী, যার জীবনে আসে রায়ান নামের এক যুবক। ধীরে ধীরে তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে এবং একসময় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। প্রেম, আবেগ, সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে গড়ে উঠেছে ‘পরিণীতা’র গল্প। সময়ের সঙ্গে সঙ্গে পর্দায় বাড়ছে পারুল ও রায়ানের অনস্ক্রিন রসায়ন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানী বলেন, “পুরোপুরি রোমান্স না থাকলেও ধীরে ধীরে প্রেমের গল্প তৈরি হচ্ছে। আর এসব রোমান্টিক দৃশ্য করতে গিয়ে আমরা এত হাসাহাসি করেছি যে আমার মাড়ি ব্যথা হয়ে গেছে!” তিনি আরও জানান, “আমি তো রোমান্টিক দৃশ্যগুলোয় বারবার রি-টেক চাইতাম। ছোটবেলায় যে দৃশ্যগুলো টিভিতে দেখতাম, এখন নিজেই অভিনয় করে খুব মজা পাচ্ছি।”

অন্যদিকে, রায়ান চরিত্রে অভিনয় করা উদয় প্রতাপ সিং বলেন, “ঈশানী বয়সে ছোট, কিন্তু ফ্লোরে আমি সবচেয়ে দুষ্টু! শুটিং অনেকক্ষণ চলে, তাই একটু মজা না করলে চলে না।”

‘পরিণীতা’ দিয়ে অভিনয়ে পা রাখলেও ঈশানীর সাবলীল অভিনয়, গ্ল্যামার এবং সহজাত ক্যামেরা উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। নির্মাতারাও মনে করছেন, সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে এই নতুন তারকার জন্য।

This post was viewed: 39

আরো পড়ুন