Skip to main content

Ridge Bangla

ইতিহাদে জয় দিয়ে ডি ব্রুইনেকে বিদায় জানাল ম্যানচেস্টার সিটি

বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে আগেই ঘোষণা দিয়েছিলেন, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন তিনি। সেই হিসেবে মঙ্গলবার (২০ মে) ছিল ইতিহাদ স্টেডিয়ামে তার শেষ ম্যাচ। ক্লাবের হয়ে শেষ হোম ম্যাচটি জয় দিয়েই শেষ করেছেন এই সিটির কিংবদন্তি।

বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই একাদশে ছিলেন ডি ব্রুইনে। তবে ৬৯তম মিনিটে কোচ পেপ গার্দিওলা তাকে মাঠ থেকে তুলে নেন। মাঠ ছাড়ার সময় সিটির খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকরা দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানান।

ম্যাচের ১৪তম মিনিটে ৩০ গজ দূর থেকে অসাধারণ এক গোল করে সিটিকে এগিয়ে দেন মিশরীয় তারকা ওমর মারমাউস। অনেকের মতে, এটি মৌসুমের সেরা গোলগুলোর একটি। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনের বদলি হিসেবে মাঠে নামা নিকো গঞ্জালেজ ৮৯তম মিনিটে তৃতীয় গোলটি করেন।

অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বোর্নমাউথ এক গোল শোধ দেয়। এর আগে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়। ৬৭তম মিনিটে সিটির কোভাসিচ এবং ৭৩তম মিনিটে বোর্নমাউথের কুক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য তাদের আর মাত্র ১ পয়েন্ট প্রয়োজন। আগামী সপ্তাহে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

This post was viewed: 78

আরো পড়ুন