Ridge Bangla

শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫ পদে ৮ কর্মী নিয়োগে ১৪ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২০ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (শিক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১টি
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
আবেদনের যোগ্যতা:

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

  • গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে

  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা:

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা:

  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৫ তারিখে)। তবে ৩ ও ৪ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

আবেদন ফি:
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জুন ২০২৫, বিকেল ৫টা।

This post was viewed: 51

আরো পড়ুন